সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:১৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে না পৌঁছালে তা অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ […]

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে না পৌঁছালে তা অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে সময়মতো অফিসে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এর বিধান অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা এবং নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হওয়া—এই তিনটি বিষয়কে অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে অফিস সময় শেষ হওয়ার আগেই কেউ যেন দপ্তর ত্যাগ না করেন, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করা যাবে না।

এছাড়া অফিস চলাকালীন কোনো দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব বা সলিসিটর) পূর্বানুমতি নিতে হবে। অনুমতি গ্রহণের পর ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি দিতে হবে এবং একই সঙ্গে ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে।

অফিস আদেশে আরও জানানো হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে কিংবা দেরিতে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর আওতায় প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ