সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:৩৩ এএম, ১৯ নভেম্বর ২০২৫

সন্ধ্যায় মাঠে নামছেন সাকিব, অনলাইনে খেলা দেখবেন যেভাবে

আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়েল চ্যাম্পসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে। টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৯ নভেম্বর)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। ম্যাচটি অনলাইনে সরাসরি দেখা […]

Online
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়েল চ্যাম্পসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে।

টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৯ নভেম্বর)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। ম্যাচটি অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোড (Fancode) অ্যাপের মাধ্যমে।

সাকিব ছাড়া এই লিগে খেলছেন আরো দুই বাংলাদেশি ক্রিকেটার। নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। গতকাল মাঠে নেমেছিলেন ডানহাতি এই পেসার।

এ ছাড়া দল পেয়েছেন সাইফ হাসানও। এই ওপেনার আয়ারল্যান্ড সিরিজ থাকায় ২৩ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট খেলার অনাপত্তি পত্র পেয়েছেন। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিরতে হবে ডানহাতি এই ব্যাটারকে।

নাহিদ রানাও দল পেয়েছিলেন এই টুর্নামেন্টে। তবে তিনি বিসিবির অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় খেলতে পারছেন না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ