সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪৩ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

‘সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে’—এমন বক্তব্য দেননি আসিফ

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। ভুয়া ফটোকার্ড ব্যবহার করে তার নামে ওই মন্তব্য প্রচার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডে দাবি করা হয়, আসিফ মাহমুদ বলেছেন—“আমার সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে […]

‘সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে’—এমন বক্তব্য দেননি আসিফ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। ভুয়া ফটোকার্ড ব্যবহার করে তার নামে ওই মন্তব্য প্রচার করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডে দাবি করা হয়, আসিফ মাহমুদ বলেছেন—“আমার সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে।” তবে অনুসন্ধানে দেখা গেছে, তিনি এমন কোনো বক্তব্য দেননি।

রিভার্স ইমেজ সার্চে জানা যায়, ‘প্রতিদিন খবর২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম ওই ফটোকার্ডটি পোস্ট করা হয়। সেখানে তার ছবির নিচে উক্ত দাবিটি যুক্ত করা হয়েছে এবং উপরের অংশে সংবাদমাধ্যমের লোগোর আদলে নকল একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডে ৩ মার্চ ২০২৬ তারিখও উল্লেখ করা হয়েছে।

ফটোকার্ডে একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানাও দেওয়া থাকলেও সংশ্লিষ্ট সাইটে এ ধরনের কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে এক লাখ ২৪ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় তিন হাজার শেয়ার এবং প্রায় ২৯ হাজার মন্তব্য দেখা গেছে। অনেকেই দাবিটিকে সত্য মনে করে মন্তব্য করেছেন। এছাড়া আওয়ামী লীগ–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ও প্রোফাইল থেকেও ভিন্ন ভিন্ন ফটোকার্ড, লেখা ও ভিডিওর মাধ্যমে একই দাবি ছড়ানো হয়েছে।

তবে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে অনুসন্ধান করে এ ধরনের কোনো বক্তব্যের খবর পাওয়া যায়নি। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ