জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনা চলতে থাকলে তারাও কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে আসিফ […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনা চলতে থাকলে তারাও কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না। ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা সেটার প্রমাণ দিয়েছি।”
তিনি অভিযোগ করেন, তাদের সহযোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তার ভাষায়, “আজ রাতের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় এবং ভায়োলেন্সের পথ বেছে নেওয়া হয়, তাহলে আমরাও একই পথে যেতে বাধ্য হব।”
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবও বক্তব্য দেন। তিনি বলেন, দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তার মতে, অভ্যুত্থানের পরও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এবং এ বিষয়ে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।