সাংবাদিকদের ওপর কোনো ধরনের নিপীড়ন ও হয়রানি বন্ধ করে তাদের পেশাগত স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন— কারো ওপর জুলুম করা যাবে না, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। […]
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর কোনো ধরনের নিপীড়ন ও হয়রানি বন্ধ করে তাদের পেশাগত স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন— কারো ওপর জুলুম করা যাবে না, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, “বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন।” তিনি অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন এবং মোহাম্মদ আজহারুজ্জামান—এই পাঁচজন সাংবাদিককে পরিকল্পিতভাবে জোরপূর্বক চাকরিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছে।
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি লেখেন, কাউকে জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, আবার কাউকে অফিস প্রাঙ্গণে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়েছে। এ ঘটনাকে তিনি বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে গণমাধ্যমের জন্য একটি “বিশেষ পুরস্কার” বলে আখ্যা দেন।
ডাকসু ভিপি বলেন, এসব সাংবাদিকের একমাত্র “অপরাধ” হলো—তারা জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং জুলাইয়ের আদর্শ ধারণ করেছিলেন। চব্বিশের জুলাই বিপ্লবে নয় দফা প্রচারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “জুলাইপন্থী সাংবাদিক হওয়ার কারণেই আজ তাদের হেনস্তা করা হচ্ছে, মব তৈরি করে চাকরিচ্যুত করা হচ্ছে।” এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাদিক কায়েম সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।