সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল পরিসরে নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট অপরাধের বিচারিক কাঠামো সুসংহত করতে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে আগে জারি করা ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ বাতিল হয়ে নতুন আইনগত কাঠামো কার্যকর হওয়ার পথ তৈরি হলো। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। […]
ছবি: সংগৃহীত
সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল পরিসরে নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট অপরাধের বিচারিক কাঠামো সুসংহত করতে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
এর মাধ্যমে আগে জারি করা ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ বাতিল হয়ে নতুন আইনগত কাঠামো কার্যকর হওয়ার পথ তৈরি হলো।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
নতুন এই আইনের উদ্দেশ্য হলো সাইবার স্পেসে সংঘটিত অপরাধ দ্রুত শনাক্ত করা, তা প্রতিরোধ ও দমন করা, পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করা।
সরকারি সূত্রে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক আইনি ভিত্তি গড়ে তুলতেই এ বিল আনা হয়েছে।