বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত জটিলতায় তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু সংবাদটি বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক […]
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত জটিলতায় তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যু সংবাদটি বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিশ্চিত করেছেন।
বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘ কর্মজীবনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশকে সাহসী নেতৃত্ব প্রদান করেছেন এবং দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও মানবিক মহলে শোকের ছায়া বিরাজ করছে।