একটি মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পাঁচটি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, নীলফামারী থানার একটি মামলায় বিএনপি নেতা […]
ছবি: সংগৃহীত
একটি মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য একটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার পাঁচটি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নীলফামারী থানার একটি মামলায় বিএনপি নেতা গোলাম রাব্বানী হত্যা মামলায় তিনি জামিন পেলেও সিদ্দিক আলীকে গাড়িচাপায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছে।
একইসঙ্গে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন তিনটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও পঞ্চগড়ে দায়ের করা হত্যা মামলাগুলোতে এই জামিন দেওয়া হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আপিল না করলে তার মুক্তিতে আইনি বাধা থাকবে না।
অন্যদিকে, চাঁদাবাজির একটি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালে একটি বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানে গিয়ে তার নেতৃত্বে একটি দল চাঁদা দাবি ও অর্থ লুটের ঘটনা ঘটায়।
উল্লেখ্য, অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের বিষয় উল্লেখ করে সংশ্লিষ্টরা আদালতে জামিনের আবেদন করেছিলেন। এর আগে গত ৪ মে আরেকটি মামলায়ও আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছিল একই আদালত।