সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:১৫ পূর্বাহ্ন, ৬ অক্টোবর ২০২৫

সামাজিক মাধ্যমে চলছে ধনশ্রী-চাহালের কথার লড়াই

ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। কিন্তু তাদের বিচ্ছেদ আলোচনা-সমালোচনা আর তর্কবিতর্ক এখনো থামেনি। বিচ্ছেদের সময় আদালতে একটি টিশার্ট পরে গিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে লেখা ছিল— ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’। অর্থাৎ নিজের আর্থিক দায়িত্ব নিজেই নেওয়ার কথা বলেছিলেন তিনি। সম্প্রতি সময় রায়নার পডকাস্টে উপস্থিত হয়েছিলেন ক্রিকেট তারকার চর্চিত […]

সামাজিক মাধ্যমে চলছে ধনশ্রী-চাহালের কথার লড়াই
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। কিন্তু তাদের বিচ্ছেদ আলোচনা-সমালোচনা আর তর্কবিতর্ক এখনো থামেনি। বিচ্ছেদের সময় আদালতে একটি টিশার্ট পরে গিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে লেখা ছিল— ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’। অর্থাৎ নিজের আর্থিক দায়িত্ব নিজেই নেওয়ার কথা বলেছিলেন তিনি।

সম্প্রতি সময় রায়নার পডকাস্টে উপস্থিত হয়েছিলেন ক্রিকেট তারকার চর্চিত প্রেমিকা আরজে মহাবশ। সেই কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে যুজবেন্দ্রের সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মাকে নিয়েও খোঁচা দেন সময় রায়না। বিবাহবিচ্ছেদের পর চার কোটি টাকা খোরপোশের কথাও উঠে আসে সেই অনুষ্ঠানে। এর মধ্যেই সময় রায়না তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন। সেই ছবির জন্য আবার আইনি গেরোয় পড়তে পারেন সময় রায়না বলে সাবধান করেন ‘বন্ধু’ যুজবেন্দ্র চাহাল।

সামাজিক মাধ্যমে ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, ভিডিওকলে কথা বলছেন সময় রায়না ও যুজবেন্দ্র। সেখানে দুজনেই খুব হাসছেন। এ ভিডিওকলের একটি প্রতিচ্ছবি (স্ক্রিনশট) শেয়ার করে নিয়ে সময় রায়না তার স্টোরিতে লিখেছেন— ‘লাভ ইউ মাই সুগার ড্যাডি’। এই প্রতিচ্ছবি আবার নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে ক্রিকেট তারকা লিখেছেন— ‘আবার একটি মামলার জন্য প্রস্তুত থাকো।’

এবার সামাজিক মাধ্যমে সময় রায়নার সেই পোস্ট দেখে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ধনশ্রী ভার্মা। তিনি কিছু দিন আগেই দাবি করে বলেছিলেন— বিয়ের দুই মাসের মধ্যে প্রতারণা করেছিলেন যুজবেন্দ্র চাহাল। সময়ের পোস্টের কিছুক্ষণের মধ্যেই নিজের পোষ্য কুকুরের একটি ছবি শেয়ার করে নেন ধনশ্রী। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন— ‘চিন্তা করো না বন্ধুরা। আমার মায়ের সময় ভালোই যাচ্ছে।’

এদিকে নেটিজেনরা ভাবছেন— সময় রায়নাকে পাল্টা খোঁচা দিতেই এই পোস্ট করেছেন অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ