জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বিকেলে তিনি সারজিস আলমের বাসায় যান। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইনও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে তিনি সারজিস আলমের বাসায় যান। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এর আগে গত ২৮ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়, যা সফল হয়েছে বলে জানা গেছে।