সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:২০ পিএম, ৪ মে ২০২৬

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন

সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন। সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে লিভারজনিত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। রন হক সিকদার দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের […]

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার মারা গেছেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন। সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে লিভারজনিত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

রন হক সিকদার দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালকও ছিলেন।

তিনি সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত জয়নুল হক সিকদারের মেজো ছেলে। তার মৃত্যুতে শিল্প ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ