সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:০৩ অপরাহ্ন, ৬ ডিসেম্বর ২০২৫

সিট নেগোসিয়েশনে যাব নাঃ নাসিরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোন দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করবে না এনসিপি। তার মতে, ‘সিট নেগোসিয়েশনের’ রাজনীতি দেশের জন্য ক্ষতিকর এবং তা আর চলতে দেওয়া যাবে না। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ নামের পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি […]

সিট নেগোসিয়েশনে যাব নাঃ নাসিরুদ্দিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোন দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করবে না এনসিপি। তার মতে, ‘সিট নেগোসিয়েশনের’ রাজনীতি দেশের জন্য ক্ষতিকর এবং তা আর চলতে দেওয়া যাবে না।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ নামের পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে দলীয় আনুগত্য, পরিবারতন্ত্র আর তোষামোদই ছিল প্রধান শর্ত যা বদলাতে চায় এনসিপি।

ছোট রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আহ্বান জানান—বড় দলের কাছে নত না হয়ে নিজের অবস্থান শক্ত করার। তিনি বলেন, পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার সময় শেষ। “ভাঙা অবস্থা থেকে যাত্রা শুরু করেছি, এবার গড়ার পথে হাঁটছি”—যোগ করেন তিনি।

ভারতের প্রতি বার্তা দিয়ে পাটওয়ারী সতর্ক করে বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না। তিনি দাবি করেন, দেশে ভারতের প্রচুর ব্যবসায়িক স্বার্থ রয়েছে, তাই অযাচিত হস্তক্ষেপ করলে তার খেসারত দিতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপিপন্থি রাজনীতির ‘সন্ত্রাস’ প্রতিহত করতে এনসিপি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ