মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বলেন, বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের […]
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বলেন, বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক।
চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে সবার কাছে দোয়া চাইবেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।