রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানের সময় এক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়, যার জেরে পরিস্থিতি […]
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানের সময় এক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়, যার জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত বাড়াবাড়ি ঘটে। এই ঘটনায় দায়িত্ব পালনরত চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।
ডিসি মাসুদ আলম আরও বলেন, ঘটনার তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।