স্ত্রী এমপি হলেও অবস্থান বদলাবে না: জিল্লুর রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত তালিকায় স্ত্রী ফাহমিদা হক-এর নাম ঘোষণার পর চলা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টক শো উপস্থাপক জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, স্ত্রীর রাজনৈতিক দায়িত্ব তার পেশাগত অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ফাহমিদা […]
ছবি: সংগৃহীত
স্ত্রী এমপি হলেও অবস্থান বদলাবে না: জিল্লুর রহমান
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত তালিকায় স্ত্রী ফাহমিদা হক-এর নাম ঘোষণার পর চলা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টক শো উপস্থাপক জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, স্ত্রীর রাজনৈতিক দায়িত্ব তার পেশাগত অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ফাহমিদা হকের জনসম্পৃক্ততা নতুন নয়। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি, সামাজিক কর্মকাণ্ড এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। এসব অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সমালোচনার জবাবে জিল্লুর রহমান বলেন, দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে কাজ করা, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং লেখার মাধ্যমে জনপরিসরে যুক্ত থাকার মধ্য দিয়েই ফাহমিদার রাজনৈতিক আগ্রহ গড়ে উঠেছে।
নিজের পেশাগত অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতা, কলাম লেখা, টক শো পরিচালনা এবং নীতি গবেষণার কাজে তিনি দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে কাজ করে আসছেন, এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে।
তিনি আরও যোগ করেন, একই পরিবারের সদস্য হয়েও ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করা গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক বিষয়। তবে পেশাগত সততা ও স্বাধীনতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শেষে স্ত্রীর নতুন দায়িত্বে সফলতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা হক সংসদে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবেন।