সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:১০ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার প্রস্তাব, ইসিকে জামায়াতের চিঠি

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় নতুন বিধান সংযোজনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি। সম্প্রতি নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে […]

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার প্রস্তাব, ইসিকে জামায়াতের চিঠি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় নতুন বিধান সংযোজনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি।

সম্প্রতি নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে জামায়াত উল্লেখ করেছে, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান আচরণ বিধিমালায় যুক্ত করা উচিত।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের বিধান অন্তর্ভুক্ত হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীরা প্রার্থী হতে পারবেন না।

তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন একই ধরনের একটি বিধান যুক্ত করেছিল। সেই বিধানের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই নির্বাচনে অংশ নিতে পারেননি।

তবে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে আচরণ বিধিমালায় একই বিধান যুক্ত করা হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ