সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪১ পিএম, ১৫ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ থাকবে কি না—এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (১৫ জুন) সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলেন। রুমিন ফারহানা বলেন, […]

স্থানীয় সরকার নির্বাচন কবে, আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ থাকবে কি না—এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (১৫ জুন) সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলেন।

রুমিন ফারহানা বলেন, দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই রাজনৈতিকভাবে মনোনীত। অথচ সংবিধানের মূল চেতনা অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। নির্বাচনের বিষয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্কের কথাও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। কেউ বলছেন আওয়ামী লীগ বা দলটির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন, আবার কেউ বলছেন পারবেন না। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চান, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের নীতিগত অবস্থান কী।

জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মহলের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে, তার ভিত্তিতেই নির্বাচন আয়োজন করা হবে।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এ বিষয়ে মন্ত্রী কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত থাকলেও সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ