সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:২৬ পূর্বাহ্ন, ১০ আগস্ট ২০২৫

হঠাৎ মেট্রোতে চড়লেন মুশফিক-মিরাজ, গন্তব্য কোথায়

জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে রিকশাযোগে তারা কাছের মেট্রো স্টেশনে যান। এরপর মেট্রোতে চড়ে মিরপুর স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করেন তারা। রোববারের (১০ আগস্ট) এই মেট্রো-যাত্রায় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সহযোগীও। সাধারণ বেশে মেট্রোতে চড়া মুশফিক ও মিরাজের মুখে […]

হঠাৎ মেট্রোতে চড়লেন মুশফিক-মিরাজ, গন্তব্য কোথায়
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে রিকশাযোগে তারা কাছের মেট্রো স্টেশনে যান। এরপর মেট্রোতে চড়ে মিরপুর স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করেন তারা।

রোববারের (১০ আগস্ট) এই মেট্রো-যাত্রায় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সহযোগীও।

সাধারণ বেশে মেট্রোতে চড়া মুশফিক ও মিরাজের মুখে মাস্ক থাকায় অনেকেই তাদের চিনতে পারেননি। এরপরও কয়েকজন তাদের চিনতে পারলে ছবি এবং অটোগ্রাফের আবদার মেটাতে হয় ক্রিকেটারদের।

ধারণা করা হচ্ছে, যানজট এড়াতেই মুশফিক ও মিরাজ জাতীয় স্টেডিয়াম থেকে মিরপুরে পৌছাতে যাতায়াতের মাধ্যম হিসেবে এই গণপরিবহণ বেছে নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ