সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:৪০ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ঢুকছে ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। শুক্রবার রাতেই পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি আন্তর্জাতিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি-তে প্রবেশ করে। অনুকূল পরিস্থিতি থাকলে ভোরের মধ্যেই প্রণালি অতিক্রম […]

হরমুজ পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ঢুকছে ‘বাংলার জয়যাত্রা’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। শুক্রবার রাতেই পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি আন্তর্জাতিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি-তে প্রবেশ করে। অনুকূল পরিস্থিতি থাকলে ভোরের মধ্যেই প্রণালি অতিক্রম করার আশা করা হচ্ছে। বর্তমানে জাহাজটি ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে চলেছে।

ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পারস্য উপসাগরে থাকা বহু জাহাজ যাত্রা শুরু করে। সেই বহরের সামনের দিকেই রয়েছে বাংলাদেশের এই জাহাজটি।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বাধা না থাকায় তারা স্বাভাবিক গতিতেই এগোচ্ছেন।

উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে আটকে ছিল। একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। এমনকি মার্চ মাসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও সেটিও বাস্তবায়ন সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজটি যাত্রার অনুমতি পায়। এর আগে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে এটি অপেক্ষমাণ ছিল।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি পেরোনোর পর এর পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। জাহাজে থাকা ৩১ জন নাবিক সুস্থ আছেন এবং দীর্ঘ অনিশ্চয়তার পর এখন স্বস্তিতে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ