সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:০৪ এএম, ৩ ডিসেম্বর ২০২৫

হরষিত রানাকে আইসিসির তিরস্কার

আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতীয় পেসার হরষিত রানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মৌখিকভাবে তিরস্কার করার সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।  আইসিসি জানিয়েছে, হরষিত আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এই অনুচ্ছেদটি আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যান আউট হলে তাকে ছোট করা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উদ্রেক করতে পারে এমন ভাষা, ক্রিয়া কিংবা অঙ্গভঙ্গি […]

হরষিত রানাকে আইসিসির তিরস্কার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতীয় পেসার হরষিত রানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মৌখিকভাবে তিরস্কার করার সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

আইসিসি জানিয়েছে, হরষিত আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এই অনুচ্ছেদটি আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যান আউট হলে তাকে ছোট করা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উদ্রেক করতে পারে এমন ভাষা, ক্রিয়া কিংবা অঙ্গভঙ্গি ব্যবহার সম্পর্কিত।

গত ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি ভেঙেছেন। হরষিতের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ তোলেন প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার জয়ারমন মদনাগোপাল ও স্যাম নগোস্কি, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত।  ম্যাচ রেফারি রিচি রিডার্সনের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন হরষিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ