ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনার পর বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রের বাছাই অনুষ্ঠিত হবে আগামী ২ মে।গত ২২ এপ্রিল নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের নির্দেশনার পর বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রের বাছাই অনুষ্ঠিত হবে আগামী ২ মে।
গত ২২ এপ্রিল নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পরে, বিকেল ৪টা ১৯ মিনিটে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। ফলে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুসারেই এবার তার মনোনয়নপত্র গ্রহণ করা হলো।
এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে শূন্য আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।