সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:৫২ পিএম, ২ জুলাই ২০২৬

হাইকোর্টে একদিনে ২ হাজার ৪১১ পুরোনো মামলার নিষ্পত্তি

হাইকোর্ট বিভাগে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে আরও অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার একদিনেই ক্রিমিনাল মিস ও রিট—এই দুই ধরনের মিলিয়ে মোট ২ হাজার ৪১১টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ১ হাজার ৬৫৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৭৫৬টি পুরোনো রিট মামলা […]

হাইকোর্টে একদিনে ২ হাজার ৪১১ পুরোনো মামলার নিষ্পত্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হাইকোর্ট বিভাগে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে আরও অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার একদিনেই ক্রিমিনাল মিস ও রিট—এই দুই ধরনের মিলিয়ে মোট ২ হাজার ৪১১টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ১ হাজার ৬৫৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৭৫৬টি পুরোনো রিট মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

এ নিয়ে বিশেষ কার্যক্রম শুরুর পর ছয় কার্যদিবসে মোট ২৬ হাজার ৫৬০টি পুরোনো মামলা নিষ্পত্তি হলো। এর মধ্যে ১৯ হাজার ৮৩৬টি ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি রিট মামলা রয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলার শুনানি ও নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন।

বিচার বিভাগ সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদি মামলা জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আদালতে বিচারপ্রার্থীদের অপেক্ষার সময়ও কমিয়ে আনছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ