সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৩৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী ববি হাজ্জাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর–আদাবর–শ্যামলী) আসনে উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে […]

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকা-১৩ আসনে বিজয়ী ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর–আদাবর–শ্যামলী) আসনে উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।

১৩৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩ হাজার ৭১২।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিলেন উভয় প্রার্থীর সমর্থকরা। কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ শুরু হলে দেখা যায়, শুরু থেকে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা চলে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে ব্যবধান বারবার পরিবর্তিত হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে।

শেষ পর্যন্ত দিনশেষে বিজয়ের হাসি ফুটে ওঠে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের মুখে। বহুল আলোচিত এ আসনে তাঁর এই জয় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ