সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৫৯ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির দেশব্যাপী বিক্ষোভ

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এই কর্মসূচি পালিত হবে। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি […]

BNP
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ দাবিতে শনিবার সারাদেশে বিএনপি ও সব অঙ্গসংগঠন বিক্ষোভ করবে।’

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, আগমনের পরপরই হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। মাথায় বুলেট থাকার কারণে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়, হাদি গভীর সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

গুলির ঘটনার পর থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সমর্থক ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। একই আসনের বিএনপি প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিকেল চারটার দিকে হাসপাতালে গিয়ে হাদির অবস্থার খোঁজখবর নেন।

হাদির সমর্থকদের অভিযোগ, তিনি গত কয়েক সপ্তাহ ধরেই দেশি–বিদেশি নম্বর থেকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ