সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১১:৩৮ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫

হাদির জন্য সহমর্মিতা চাই না, বিচার চাইঃ আখতার

তফসিল ঘোষণার পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় সহমর্মিতা নয়, বিচার প্রত্যাশা করে দলটি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত আয়োজিত বিজয় র‍্যালি শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার […]

হাদির জন্য সহমর্মিতা চাই না, বিচার চাইঃ আখতার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তফসিল ঘোষণার পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় সহমর্মিতা নয়, বিচার প্রত্যাশা করে দলটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত আয়োজিত বিজয় র‍্যালি শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, এবারের নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের লড়াই নয়; এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। এ লক্ষ্য সামনে রেখে এনসিপি ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে ভারতের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ সময় আগ্রাসনবিরোধী যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ