সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:৫৭ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

হাদি স্মরণে বিপিএলে বিসিবির উদ্যোগ

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর দিনে প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। নিরাপত্তাজনিত […]

হাদি স্মরণে বিপিএলে বিসিবির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর দিনে প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিএসজেএ মিডিয়া কাপের ফাইনাল শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।

নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর মিরপুরে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে ছোট পরিসরে আয়োজন রাখা হয়েছে। শুক্রবার হওয়ায় সময়সূচিতে সামান্য পরিবর্তন এনে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।

উদ্বোধনী আয়োজনে আনুষ্ঠানিকতা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শহিদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ