সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১১:২০ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাকাণ্ডঃ ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মসূচির বিষয়টি জানানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে […]

হাদি হত্যাকাণ্ডঃ ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্মসূচির বিষয়টি জানানো হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। পরে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ