সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১২:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক গুতেরেসের এই প্রতিক্রিয়ার কথা জানান। বাংলাদেশের […]

হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক গুতেরেসের এই প্রতিক্রিয়ার কথা জানান।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, “তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে এই হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। তিনি সবাইকে শান্ত থাকার, যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। পরিবারের শেষ ইচ্ছা অনুযায়ী এবং রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ