সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৭:৩৪ অপরাহ্ন, ১ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যার দায় স্বীকার, আদালতে জবানবন্দি দিলেন রুবেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি মামলার প্রধান আসামি মাসুদ করিম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে প্রসিকিউশন। রোববার (১ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিমান্ড শেষে শনিবার রুবেলকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে […]

হাদি হত্যার দায় স্বীকার, আদালতে জবানবন্দি দিলেন রুবেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি মামলার প্রধান আসামি মাসুদ করিম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে প্রসিকিউশন।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রিমান্ড শেষে শনিবার রুবেলকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করলে জবানবন্দি গ্রহণ শেষে রুবেলকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৮ জানুয়ারি আরও তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলায় হত্যা (৩০২) ধারা যুক্ত করা হয়। তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পূর্বপরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যও ছিল বলে উল্লেখ করা হয়।

তবে ডিবি পুলিশের তদন্তে অসন্তোষ জানিয়ে মামলার বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করলে আদালত পরবর্তীতে মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ