সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৭:০২ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যা: তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ওএইচসিএইচআর) প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে […]

হাদি হত্যা: তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ওএইচসিএইচআর) প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে।

তিনি বলেন, এই ঘটনায় পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখতে সম্ভাব্য যেকোনো আন্তর্জাতিক তদন্ত উদ্যোগে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

প্রেস সচিব আরও জানান, হাদি হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সরকার কোনো ধরনের আপস করবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ