সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
১:৪৭ পিএম, ২ এপ্রিল ২০২৬

হাদি হত্যা পরিকল্পনা মামলায় সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা তদন্তে নাম উঠে আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। এর আগে পুলিশের অপরাধ তদন্ত […]

হাদি হত্যা পরিকল্পনা মামলায় সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা তদন্তে নাম উঠে আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক মো. সোহেল রানা আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর বিরুদ্ধে অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল জালিয়াতি, প্রতারণা, চাঁদাবাজি এবং জাল নথিপত্রের মাধ্যমে প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে তদন্তে প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে।

এ ঘটনায় ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গত ৫ মার্চ পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম থাকা এই আসামি বর্তমানে পলাতক রয়েছেন বলে আবেদনে জানানো হয়।

তদন্তের স্বার্থে অভিযুক্তের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তার পাসপোর্ট ব্লক করা জরুরি উল্লেখ করে সিআইডি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ