সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৪:২৮ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬

হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, হেলালকে ঢাকার চিফ মেট্রোপলিটন […]

হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মাজেদুল হক হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, হেলালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে এবং মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষায় অস্ত্রটির সিরিয়াল নম্বর শনাক্ত করা সম্ভব হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০১৭ সালে আমদানি করা ওই পিস্তলটি প্রথমে রাজধানীর পুরানা পল্টনের একটি অস্ত্রের দোকান থেকে বিক্রি হয়। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সেটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং-এর কাছে হস্তান্তর করা হয়। সিআইডির দাবি, এই দোকানের বর্তমান মালিক মাজেদুল হক হেলাল এবং তার অস্ত্র ব্যবসার লাইসেন্স ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা ছিল। এরপর লাইসেন্সের মেয়াদ না বাড়িয়েই তিনি অস্ত্রটি সংগ্রহ করেন বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অস্ত্রটি কীভাবে হেলালের কাছ থেকে মূল আসামিদের হাতে পৌঁছায়, সেই শৃঙ্খল উদ্ঘাটন করতেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এ কারণে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জেরা করার আবেদন করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

পুলিশ জানায়, হেলালকে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের পুরোনো অস্ত্র ব্যবসাপ্রতিষ্ঠান হামিদুল হক আর্মস অ্যান্ড কোং-এর মালিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে শরীফ ওসমান হাদি সশস্ত্র হামলার শিকার হন। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত গাড়িতে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর হত্যা চেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ