ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি […]
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরদিন আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ মামলার অভিযোগপত্র আদালতে জমা পড়ে। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
মামলায় বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
বর্তমানে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে। পরে ভারতেও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।