সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:৪০ পিএম, ২৩ মার্চ ২০২৬

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে যুক্ত নাঈম ও নাদিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নির্বাচক হিসেবে বাশারের অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি এর আগে পুরুষ ও নারী—উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাট হাতে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মার এবং দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার […]

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে যুক্ত নাঈম ও নাদিফ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

নির্বাচক হিসেবে বাশারের অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি এর আগে পুরুষ ও নারী—উভয় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাট হাতে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মার এবং দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান পূর্ণ করার কৃতিত্বও রয়েছে তার।

নতুন প্যানেলে যুক্ত হয়েছেন দুই সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। প্রায় দুই দশকের ক্যারিয়ারে নাঈম ইসলাম ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৩৪টি সেঞ্চুরি রয়েছে, যা দেশের একটি উল্লেখযোগ্য রেকর্ড।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ