সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৪১ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫

হাসনাতকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার কথা জানান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রার্থিতা […]

হাসনাতকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার কথা জানান।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম শহিদ। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দেবিদ্বারের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাদের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।’ তিনি আরও বলেন, ‘আমার কর্মীদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি তাদের উত্তম প্রতিদান দেন।’

জামায়াতের এই সিদ্ধান্তে কুমিল্লা–৪ আসনের নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ায় আসনটিতে বিরোধী জোটের ভোট ভাগের সম্ভাবনা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ