সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১১:৫৫ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫

হাসনাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হচ্ছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা এবং দলের স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এনসিপির […]

হাসনাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হচ্ছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা এবং দলের স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ এবং দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, কুমিল্লা-৪ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর উপস্থিতিতে মনোনয়নপত্র সংগ্রহ একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। জনগণের ভোটেই হাসনাত আব্দুল্লাহকে সংসদে পাঠানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন এলাহাবাদ এলাকার শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম, দেবিদ্বার ভিংলাবাড়ির শহীদ সাব্বিরের মা রিনা বেগমসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, ছাত্রশক্তি নেতা হৃদয় ও রাফসান, কাজী নাছিরসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে হাসনাত আব্দুল্লাহর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।

উল্লেখ্য, এর আগে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ