ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নির্বাচনি ব্যয় নির্বাহে ১৪ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা। শনিবার দুপুরে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি চেক তুলে দেওয়া হয়। এ […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নির্বাচনি ব্যয় নির্বাহে ১৪ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা।
শনিবার দুপুরে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি চেক তুলে দেওয়া হয়। এ সময় ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে নির্বাচনি প্রতিযোগিতায় একজন সৎ, আদর্শবাদী ও জনপ্রিয় প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা জানান, সততা, ন্যায়বোধ এবং গণমানুষের রাজনীতিতে বিশ্বাস থেকেই তারা হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করছেন। তাদের ভাষায়, একজন নৈতিক ও দায়বদ্ধ নেতৃত্বের প্রতিনিধিকে শক্তিশালী করতেই স্বেচ্ছায় এই আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
চেক গ্রহণ করে হাসনাত আব্দুল্লাহ ব্যাচের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা কেবল আর্থিক সহায়তা নয়, এটি মানুষের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এই বিশ্বাস তাকে অন্যায়ের বিরুদ্ধে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে এবং জনগণের অধিকার আদায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনি প্রচারে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বাড়তে থাকা গণসমর্থন হাসনাত আব্দুল্লাহর প্রচারণায় নতুন মাত্রা যোগ করছে।