সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৭ অপরাহ্ন, ১১ মে ২০২৬

১০ দিনের সফরে দক্ষিণ কোরিয়া গেলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১০ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন তিনি। এনসিপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক […]

১০ দিনের সফরে দক্ষিণ কোরিয়া গেলেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১০ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

এনসিপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণবিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়েও আলোচনা করবেন।

সফরের অংশ হিসেবে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের আয়োজনে বিভিন্ন সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

১০ দিনের সফর শেষে আগামী ১৯ মে দেশে ফেরার কথা রয়েছে আসিফ মাহমুদের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ