সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৪৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফেব্রুয়ারির ছুটি সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১০ ফেব্রুয়ারির ছুটি বিষয়ে সংশোধিত নির্দেশনা দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি […]

১০ ফেব্রুয়ারির ছুটি সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১০ ফেব্রুয়ারির ছুটি বিষয়ে সংশোধিত নির্দেশনা দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য চলতি মাসের ১০ ফেব্রুয়ারি যে বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে, সেটিও বহাল থাকবে।

তবে শিল্পাঞ্চলের ক্ষেত্রে একটি শর্ত যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে ১০ ফেব্রুয়ারির পরিবর্তে মাসের অন্য কোনো সুবিধাজনক সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে, যাতে উৎপাদন কার্যক্রমে ভারসাম্য বজায় রাখা যায়।

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব কারখানা ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটি দেবে, তারা প্রয়োজনে পরবর্তী সময়ে অন্য কোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটির সমন্বয় করতে পারবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ