সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:১৩ পিএম, ১৩ আগস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে বাড়ানো হয়েছে র‌্যাবের নিরাপত্তা, জোরদার সাইবার নজরদারি

১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি […]

১৫ আগস্ট ঘিরে বাড়ানো হয়েছে র‌্যাবের নিরাপত্তা, জোরদার সাইবার নজরদারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

১৫ আগস্টকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

সংস্থাটি বলছে, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারীরা যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে সম্ভাব্য নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি

১৫ আগস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রস্তুত বোম্ব ডিসপোজাল ইউনিট

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ