সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

১৯ বছরেই হ্যাটট্রিক, মেসির রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন তারকা  মাস্তানতুনো

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিয়েই আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনো। ভেনেজিয়ার বিপক্ষে দলের ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। একই সঙ্গে ভেঙেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির একটি রেকর্ডও। চলতি মৌসুমে ফিওরেন্তিনার প্রথম জয়ের ম্যাচে দলের হয়ে একাই তিন গোল করেন মাস্তানতুনো। ১৯ […]

১৯ বছরেই হ্যাটট্রিক, মেসির রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন তারকা  মাস্তানতুনো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিয়েই আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনো। ভেনেজিয়ার বিপক্ষে দলের ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। একই সঙ্গে ভেঙেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির একটি রেকর্ডও।

চলতি মৌসুমে ফিওরেন্তিনার প্রথম জয়ের ম্যাচে দলের হয়ে একাই তিন গোল করেন মাস্তানতুনো। ১৯ বছর ২৮ দিন বয়সে করা এই হ্যাটট্রিক তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী হ্যাটট্রিকদাতা হিসেবে জায়গা করে দিয়েছে।

শুধু ফিওরেন্তিনার রেকর্ড নয়, ইউরোপের শীর্ষ লিগেও নতুন কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড ছিল মেসির দখলে।

২০০৭ সালের ১০ মার্চ বার্সেলোনার হয়ে ১৯ বছর ২৫৯ দিন বয়সে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। এবার তার চেয়ে ২৩১ দিন কম বয়সে হ্যাটট্রিক করে সেই রেকর্ড নিজের করে নিলেন মাস্তানতুনো।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় আসার পর প্রথম দিকের ম্যাচেই এমন পারফরম্যান্স করে আর্জেন্টিনার এই তরুণ তারকা নিজের সামর্থ্যের জানান দিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ