সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬

২০০ আসন পেয়ে তারেক রহমানের পাখা গজাইছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। তিনি দাবি করেন, “দুইশো আসন পেয়ে তারেক রহমানের এতো পাখা গজাইছে, এতো আকাশে উড়তে চায়। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয়, সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।” বুধবার […]

২০০ আসন পেয়ে তারেক রহমানের পাখা গজাইছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। তিনি দাবি করেন, “দুইশো আসন পেয়ে তারেক রহমানের এতো পাখা গজাইছে, এতো আকাশে উড়তে চায়। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয়, সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।”

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি নির্বাচনের আগে বলেছিল, ভোট দিলে তারা সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছে। শেখ হাসিনাও জনগণকে গুরুত্ব দেননি। তার পরিণতি সবাই দেখেছে। জনগণ চাইলে ক্ষমতার গদিও টিকে থাকে না।”

কুড়িগ্রাম কলেজ মোড়স্থ ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় পরিকল্পিতভাবে তরুণদের মাদকাসক্ত করার চেষ্টা চলছে। তার অভিযোগ, দেশীয় ও আন্তর্জাতিক একটি চক্র সীমান্তবর্তী অঞ্চলের যুবসমাজকে বিপথে পরিচালিত করার ষড়যন্ত্র করছে।

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। তার দাবি, উন্নয়ন বাজেট বগুড়া পর্যন্ত এলেও উত্তরাঞ্চলের আরও ভেতরের জেলাগুলো সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি অভিযোগ করেন, বিরোধী দলের সংসদ সদস্য হওয়ায় তারা নানা ধরনের প্রশাসনিক ও উন্নয়নমূলক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, বিরোধী দলের প্রতিনিধিদের অনেক ক্ষেত্রে কথা বলার সুযোগ ও প্রয়োজনীয় বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ