সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:১১ পিএম, ১৩ আগস্ট ২০২৬

২৫০ দিনের বেশি সাগরে মার্কিন রণতরী, নাবিকদের দুর্ভোগ নিয়ে পেন্টাগনের কাছে জবাব চাইলেন সিনেটর

দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের জীবনযাপন ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওয়ের কাছে জবাব চেয়েছেন তিনি। খবর আনাদোলুর। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ব্লুমেনথাল বুধবার এক চিঠিতে জানান, রণতরীটিতে […]

২৫০ দিনের বেশি সাগরে মার্কিন রণতরী, নাবিকদের দুর্ভোগ নিয়ে পেন্টাগনের কাছে জবাব চাইলেন সিনেটর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের জীবনযাপন ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওয়ের কাছে জবাব চেয়েছেন তিনি। খবর আনাদোলুর।

সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ব্লুমেনথাল বুধবার এক চিঠিতে জানান, রণতরীটিতে প্রয়োজনীয় মৌলিক সরঞ্জামের ঘাটতি, পানিদূষণ, প্লাম্বিং সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ডেকে নিরাপত্তা ঝুঁকির মতো বিভিন্ন সমস্যার খবর পাওয়া গেছে। পাশাপাশি ডাকব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন ঘটছে। ফলে রণতরীটির নাবিকদের জন্য পাঠানো অনেক কেয়ার প্যাকেজ মাসের পর মাস পথে হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ব্লুমেনথালের তথ্য অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা করে। শুরুতে সাত মাসের জন্য এর মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল এবং চলতি বছরের মে মাসে রণতরীটির ফেরার কথা ছিল। তবে পরে মোতায়েনের সময় বাড়ানো হয়। এখন পর্যন্ত এর ফেরার নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করা হয়নি।

সিনেটরের দাবি, রণতরীটি টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সাগরে অবস্থান করছে, যা দীর্ঘ সময় সমুদ্রে থাকার ক্ষেত্রে একটি রেকর্ড।

দীর্ঘমেয়াদি এই মোতায়েনের কারণে নৌবাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছেন ব্লুমেনথাল। একই সঙ্গে বিমানবাহী রণতরীগুলোর অভিযানিক সক্ষমতা বজায় রাখা, নাবিকদের কল্যাণ নিশ্চিত করা, প্রয়োজনীয় সরঞ্জামের প্রস্তুতি ধরে রাখা এবং নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

ব্লুমেনথাল বলেন, রণতরীটির জীবনযাপন ও কর্মপরিবেশ নিয়ে ওঠা অভিযোগগুলোর দ্রুত তদন্ত প্রয়োজন। পাশাপাশি নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলোকে যে মাত্রায় দীর্ঘমেয়াদি দায়িত্ব দেওয়া হচ্ছে, তা ভবিষ্যতেও একইভাবে বজায় রাখা সম্ভব কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।

ইরানকে ঘিরে চলমান মার্কিন সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার মধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ মোতায়েনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

সিনেটর সতর্ক করে বলেন, প্রশাসন যদি দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালিয়ে যেতে বা সংশ্লিষ্ট অঞ্চলে বিমানবাহী রণতরীর উপস্থিতি বাড়াতে চায়, তাহলে বর্তমান সামরিক চাহিদার কারণে ভবিষ্যতে নৌবাহিনীর সামগ্রিক প্রস্তুতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা কীভাবে নিশ্চিত করা হবে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

দীর্ঘ সময় সাগরে অবস্থানের কারণে রণতরীতে কর্মরত নাবিকদের কাজের ঝুঁকিও বাড়ছে বলে উল্লেখ করেন ব্লুমেনথাল। তাদের জেট ইঞ্জিন, জ্বালানি, অস্ত্র, ভারী যন্ত্রপাতি ও বৈদ্যুতিক ব্যবস্থার আশপাশে কাজ করতে হয়। এর পাশাপাশি সম্ভাব্য শত্রু হামলার ঝুঁকিও তাদের মোকাবিলা করতে হচ্ছে বলে তিনি সতর্ক করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ