আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামীপন্থি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়ো হতে পারেন বলে জানা গেছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে প্রস্তুতি চলছে। ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সূত্র জানিয়েছে, শিক্ষকদের একটি অভ্যন্তরীণ গ্রুপে ২৬ মার্চ ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আহ্বান জানানো […]
ছবি: সংগৃহীত
আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামীপন্থি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়ো হতে পারেন বলে জানা গেছে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে প্রস্তুতি চলছে। ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সূত্র জানিয়েছে, শিক্ষকদের একটি অভ্যন্তরীণ গ্রুপে ২৬ মার্চ ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের উদ্যোগে’ এই কর্মসূচি পালিত হবে এবং আগ্রহীদের অংশ নেওয়ার জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, দিবসটি উপলক্ষে আওয়ামীপন্থি শিক্ষকরা সেখানে সমবেত হওয়ার চেষ্টা করবেন।