দীর্ঘ ২৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিশেষ এক ভিডিওতে নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড নিজেই জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেন। সবশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল নরওয়ে। এরপর দীর্ঘ অপেক্ষার পর এবার দুর্দান্ত […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উপায়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিশেষ এক ভিডিওতে নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড নিজেই জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেন।
সবশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল নরওয়ে। এরপর দীর্ঘ অপেক্ষার পর এবার দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের দেশটি।
বাছাইপর্বে ছিল নরওয়ের একচেটিয়া আধিপত্য। খেলা ৮টি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে তারা। এই সময়ে দলটি মোট ৩৭টি গোল করেছে, যা ইউরোপীয় অঞ্চলের অন্যতম সেরা আক্রমণাত্মক পরিসংখ্যান।
প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ও আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এছাড়া স্কোয়াডে আছেন ফুলহামের অস্কার বব, ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড ইয়র্গেন স্ট্রান্ড লারসেন এবং আলেক্সান্দার সোরলথের মতো পরিচিত মুখ।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন হ্যামবার্গের গোলরক্ষক স্যান্ডার টাংভিক। এখনো আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হলেও তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছে নরওয়ে।
আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নরওয়ে। এরপর ২৩ জুন নিউ জার্সিতে সেনেগালের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন তাদের প্রতিপক্ষ ফ্রান্স।
নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, স্যান্ডার টাংভিক।
ডিফেন্ডার:
জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।
মিডফিল্ডার:
মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।
ফরোয়ার্ড:
আর্লিং হালান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।
https://x.com/nff_landslag/status/2057536977910546563?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2057536977910546563%7Ctwgr%5E3fc399d733c49c57a0fe2d5378a3b206167b2071%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-39590747961427982824.ampproject.net%2F2605071401000%2Fframe.html