সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:১৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

৩০০ ফিট এলাকা থেকে ১৪৮ টন বর্জ্য সরাল ডিএনসিসি

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সৃষ্ট বিপুল বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য সরানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ডিএনসিসি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতেই প্রশাসক মোহাম্মদ এজাজ সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। […]

৩০০ ফিট এলাকা থেকে ১৪৮ টন বর্জ্য সরাল ডিএনসিসি

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সৃষ্ট বিপুল বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য সরানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএনসিসি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতেই প্রশাসক মোহাম্মদ এজাজ সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। তার নির্দেশনার পর শুক্রবার সকাল থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এই অভিযানে ডিএনসিসির প্রায় ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ২০টি ট্রাক ব্যবহার করে মোট ১৪৮ ট্রিপে সংগ্রহ করা বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ফেলা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশ এলাকা পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে বর্জ্য অপসারণে সহায়তা করেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শীতের মধ্যেও পরিচ্ছন্নতাকর্মীরা এবং স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়া রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় কাজটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। সম্মিলিত উদ্যোগ থাকলে শহর পরিচ্ছন্ন রাখা সহজ হয়।

তিনি আরও বলেন, বড় অনুষ্ঠান বা জনসমাগমের পর নগর কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন, তাহলে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং শহরকে বাসযোগ্য করে তোলা সহজ হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ