সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৯:২২ এএম, ১৯ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএস লিখিতের যৌক্তিক সময়ের দাবিতে শহীদ মিনারে অনশন-অবস্থান

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নিশ্চিত করার দাবিতে ঢাকায় অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর রোববার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার […]

Logical
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নিশ্চিত করার দাবিতে ঢাকায় অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর রোববার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করছেন। একইসঙ্গে এত অল্প সময়ে বিসিএসের বিশাল সিলেবাস সম্পন্ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন অনেকে।

সরেজমিন শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, হাতে ব্যানার–প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষার্থীরা অবস্থান করছেন। অনেকেই অনশন অবস্থায় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ব্যানারে লেখা—‘৪৭তম বিসিএস লিখিতের জন্য যৌক্তিক সময় চাই’, ‘জুলুমের প্রতিবাদে এক হও’, ‘স্বপ্ন বাঁচাতে সময় বাড়ান’। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শহরের বাইরেও অনেক জেলা থেকে পরীক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন।

শফিকুল ইসলাম নামের এক পরীক্ষার্থী বলেন, আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, স্বপ্ন এবং পরিবারের আশা—সবই হুমকির মুখে। মাত্র ৪০ দিনে এই সিলেবাস শেষ করা বাস্তবসম্মত নয়। আগে সবাইকে তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে। আমাদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম?

নতুন পরীক্ষার্থীদের জন্য এই সময়সীমা আরও কঠিন উল্লেখ করে নাঈমুল ইসলাম নামের আরেক পরীক্ষার্থী বলেন, অভিজ্ঞ পরীক্ষার্থীরা আগেও লিখিত পরীক্ষা দিয়েছেন। তারা কাঠামো জানেন। কিন্তু যারা প্রথমবার লিখিত দেবে, তাদের জন্য স্বল্প সময়ের দিনের মধ্যে প্রস্তুতি নেওয়া অসম্ভব আমরা কয়েক দিন আগে পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপি দিয়েছি। আন্দোলন দীর্ঘ হলে তা সবার জন্যই অস্বস্তিকর। কিন্তু ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চাই।

অন্যদিকে, এরইমধ্যে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছে পিএসসি। কমিশনের প্রকাশিত রুটিন অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ