Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১১:৩৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

৪ রানের ব্যবধানে ফের ২ উইকেট হারাল পাকিস্তান

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সায়েম আইয়ুব। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জসপ্রীত বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হারিস। ১.২ ওভারে মাত্র ৬ রানে টপঅর্ডার দুই […]

৪ রানের ব্যবধানে ফের ২ উইকেট হারাল পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান।

ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সায়েম আইয়ুব। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জসপ্রীত বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হারিস। ১.২ ওভারে মাত্র ৬ রানে টপঅর্ডার দুই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান।

দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন ওপেনার শাহেবজাদা ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেটে তারা ৩৮ বলে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন।

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে পাকিস্তান ফের ২ উইকেট হারায়। দলীয় ৪৫ রানে অক্ষর প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফখর জামান। তিনি ১৫ বলে মাত্র ১৭ রান করার সুযোগ পান। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে অপক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকারে পরিণত হন পাকিস্তানের অধিনায়ক আগা সালমান। তিনি ১২ বলে ৩ রানে ফেরেন।

এশিয়া কাপের ১৭তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর এই রোমাঞ্চকর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

আজকের আগে টি-টোয়েন্টিতে দুই দল ১৩টি ম্যাচে অংশ নেয়। এর মধ্যে ১০টিতে জয় পায় ভারত। তিনটিতে জয় পেয়েছে পাকিস্তান। সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারায় রোহিত শর্মার দল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ