সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৫৬ অপরাহ্ন, ৫ অক্টোবর ২০২৬

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সোমবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা […]

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সোমবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বক্তব্য দেন। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি মা ইলিশ প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ইলিশের প্রজনন ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে টানা ২২ দিন ইলিশ আহরণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, নিষেধাজ্ঞার ২২ দিন উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ সময়ে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ