সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৩৩ অপরাহ্ন, ১ ডিসেম্বর ২০২৫

এনসিপি ধর্মীয় বিভাজন চায় নাঃ নাসিরুদ্দিন পাটোয়ারী

নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,  ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেয়া হবে। একইসঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান। সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ […]

এনসিপি ধর্মীয় বিভাজন চায় নাঃ নাসিরুদ্দিন পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন,  ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেয়া হবে। একইসঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান।

সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব মন্তব্য করেন তিনি।

আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের দেশে ফেরার উদ্যোগ নেয়ায় তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রশংসা করে বলেন, আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, কিন্তু প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়ায় সব সমালোচনা তুলে নিলাম। এসময় তিনি সরকারকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ